লেখক- মফহোসাইন
বিটকয়েন হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজড ডিজিটাল মুদ্রা যা কোনো সরকার, ব্যাংক বা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত নয়। এর পেছনের প্রযুক্তি হলো ব্লকচেইন যা একে নিরাপদ, স্বচ্ছ, এবং অপরিবর্তনীয় করে তুলেছে। ২০০৯ সালে এক রহস্যময় ব্যক্তি (বা গ্রুপ) সাতোশি নাকামোতো নাম ব্যবহার করে এটি চালু করেন। প্রথম ব্লক (যাকে বলা হয় “Genesis Block”) তৈরি করেন তিনিই।
ব্লক চেইনে ব্লকগুলো তৈরি হওয়ার প্রক্রিয়া বেশ ইন্টারেস্টিং। তো নাটোশি যখন প্রথম সফটওয়্যার টা বানিয়ে ২০০৯ সালে রান করলো তখনই একটা নতুন ব্লক তৈরি হলো,ব্ব্লক চেইনের ইতিহাসে যা বিশ্বের প্রথম ব্লক। একটা ব্লক দিয়া তো নেটওয়ার্ক হয় না। তার একটা বন্ধু ছিলো। নাম Hal finney। সে তার বন্ধুকে বললো -
“বন্ধু আমি তো এমন একটা সফটওয়্যার বানিয়েছি। তুমি চাইলে এই সফটওয়্যার দিয়ে আমার সাথে সংযুক্ত হতে পারো। তবে এই জন্য তোমার কিছু গানিতিক সমস্যা সমাধান করতে হবে। ”
নাটোশি তার বন্ধুকে একটা ম্যাথ( সফটওয়্যার অ্যালগরিদম ব্যবহার করে অটো জেনারেট করে) ঐ সফটওয়্যারের মাধ্যমে দিলো- ‘ একটা মুরগির ৩ টা পা হলে ১২ টা মুরগির কয়টা পা?
Hal finney সফটওয়্যারটি তার ডিভাইসে ইন্সটল করে(ওপেন সোর্স, আপনিও যেকোনো সময় পারবেন)। তারপর দেখে, এই নেটওয়ার্কে যুক্ত হতে হলে একটা ম্যাথ সমাধান করতে হবে। তিনদিন পর অনেক কষ্টে উপরে ম্যাথ টা সলভ করে উত্তর পায় ৩৬। এবং ঐ সফটওয়্যারে গিয়া সেটা বলে/ সাবমিট করে। নাটোশির কাছে ম্যাসেজ যায় যে তোমার বন্ধু সলভ ডা ম্যাথ এন্ড আন্স ইজ ৩৬। নাটোশি তারপর Hal finney কে এপ্রুভ করে। এবং তিনদিন এতো কষ্ট করার কারণে সফটওয়্যার থেকে পুরস্কার হিসেবে তাকে কিছু টাকা দেয়। এটা নাটোশির পকেট থেকে না সফটওয়্যার জেনারেটেড টাকা।যাকে আমরা বিটকয়েন বলি। ডিজিটাল কারেন্সি।
এভাবে ইতিহাসের দ্বিতীয় ব্লকটি সৃষ্টি হয়।
এখন Hal finney একা না হয়ে যদি ৫/৭ জন দ্বিতীয় ব্লক হিসেবে যুক্ত হওয়ার জন্য ম্যাথটি সমাধানের ট্রাই করতো, তাহলে যে আগে সমাধান করতো সে আগে দ্বিতীয় ব্লকের মালিক হতো এবং রিওয়ার্ড হিসেবে বিটকয়েন পেতো।
এখন দ্বিতীয় ব্লকটি আরেকটি ম্যাথ নেটওয়ার্কে ছড়িয়ে দেয়। যারা যারা নতুন ব্লক পেতে ইচ্ছুক সবাই উত্তর খুঁজা শুরু করে। যে আগে উত্তর পায়, সে নেটওয়ার্কে জানায় আমি উত্তর পেয়েছি, এই দেখো এটা সেই উত্তর। নেটওয়ার্কে অন্য যে দুজন আছে তারা তা জাস্টিফাই করে এবং তৃতীয় ব্লক হিসেবে গ্রহন করে। এবং তৃতীয় ব্লকের মালিক হিসেব অনুযায়ী একটা ব্লকের মালিক হয়। তৃতীয় ব্লক আবার সেইম কাজ করে।
কয়েকদিন দেখা গেলো, হাজার হাজার মানুষ ব্লকে যুক্ত হওয়ার চেষ্টা করে প্রতিদিন। ব্লকের উত্তর খুঁজে বের করার প্রতিযোগিতা ব্যাপক হারে বেড়ে যায়। যে আগে খুঁজে বের করবে সেই ব্লকের মালিক,বিটকয়েনের মালিক। এইযে ব্লকের তথ্য খুঁজে বের করাকে মাইনিং বলে। যে যত বেশি ব্লকের মালিক সে তত বেশি বিটকয়েনের মালিক। বেশি বেশি ব্লক খুঁজে পাবার জন্য, বড় বড় কম্পিউটার স্থাপন শুরু হয়। যাতে সহজেই বিশাল গানিতিক সমস্যা সমধান করে ব্লক খুঁজে পাবার জন্য তারাতাড়ি সমাধান করতে পারে। এভাবে ব্লক বৃদ্ধি পায়,এবং সর্বশেষ একটা ব্লকের সাথে নতুন ব্লক সংযুক্ত হয়ে তৈরি করে ব্লক চেইন।
উপরে নাটোশি তার বন্ধুকে যে বাংলায় সহজ ম্যাথ দিয়েছিলো বাস্তবে এমন না, জিনিসটা আরো জটিল, বড়, সাধারণের পক্ষে সমাধান করা প্রায় অসম্ভব। আমি ঐ ম্যাথটা জাস্ট বুঝানোর জন্য ব্যবহার করেছিলাম। প্রতি ব্লকের ভেতরে থাকে কিছু মূল অংশ — যেমন:
1.আগের ব্লকের Hash
২.বর্তমান ব্লকের Transaction Data (কে কাকে কয়েন পাঠিয়েছে)
৩.Timestamp (লেনদেনের সময়)
৪.Nonce (একটি সংখ্যা যা মাইনিংয়ের সময় ব্যবহার হয়)
৫.এবং Current Block Hash (এই ব্লকের স্বাক্ষর)।
এই জিনিসগুলোকেই হ্যাশে রুপান্তর করে ( উপরের ম্যাথ হিসেবে) নেটওয়ার্কে ছড়িয়ে দেয়। হ্যাশ কি এটা আরেকটু টেকনিক্যাল ভাষা। হ্যাশ হলো একটা নির্দিষ্ট সাইজের মান যা অন্য কোন ডাটা থেকে তৈরি করা হয়। যা একটা নির্দিষ্ট ডাটার ক্ষেত্রে সবসময় একইরকম মান আসবে। ঐ ডাটা পরিবর্তন হলে হ্যাশের মান ও পরিবর্তন হবে।
ধরি, দুই নম্বর ব্লক সে তার সাথে তিন নম্বর ব্লক যুক্ত করতে হ্যাশ বানাবে, এই হ্যাশ হবে ১ম ব্লকের হ্যাশ প্লাস তার সকল ইনফরমেশনের সহ একটা হ্যাশ। এভাবে তৃতীয় ব্লক চতুর্থ ব্লকের জন্য যে হ্যাশ বানাবে তা হবে তৃতীয় ব্লকে হ্যাশ প্লাস তার সকল ইনফরমেশনের হ্যাশ। অর্থাৎ এই হ্যাশে পূর্বের সকল ব্লকের ইনফরমেশন আছে। তো কেউ একজন আগের কোন কিছুর পরিবর্তন করলে পরের সব ব্লকের হ্যাশ পরিবর্তন হয়ে যাবে। যা গ্রহনযোগ্য নয়।
যাইহোক - প্রতি সেকেন্ডে প্রায় ১০টি ব্লক তৈরি হচ্ছে। বিট কয়েন সর্বোচ্চ ২১ মিলিয়ন হবে। বিটকয়েনের ক্ষুদ্রতম একক নাটোশি।
বিটকয়েন সীমিত কেন?
এর উদ্দেশ্য হলো —
1️ডিজিটাল দুনিয়ায় Scarcity (অভাব) তৈরি করা,
2️মুদ্রাস্ফীতি (Inflation) বন্ধ রাখা,
3️ এবং মুদ্রার মূল্য স্থিতিশীল রাখা।
এই সীমাবদ্ধতাই বিটকয়েনকে “Digital Gold” হিসেবে পরিচিত করেছে।
উদাহরণ হিসেবে, যদি ইনপুট হয় “TITON”, তাহলে SHA-256 অ্যালগরিদম এর হ্যাশ হতে পারে এমনঃ c1a0d7d8b0……………………(৬৪ অক্ষরের ইউনিক স্ট্রিং)।
এখন কেউ আমার যদি তুমি একটি অক্ষরও বদলাও, পুরো হ্যাশ বদলে যাবে।
এই কারণেই ব্লকচেইনে কোনো তথ্য পরিবর্তন করা অসম্ভব — একবার কেউ বদলালে, সেই ব্লক এবং পরবর্তী সব ব্লক invalid হয়ে যাবে।
কেন ব্লকচেইন পিয়ার-টু-পিয়ার (P2P) ?
বিটকয়েন কোনো কেন্দ্রীয় সার্ভার বা কর্তৃপক্ষের ওপর নির্ভর করে না। বরং এটি Peer-to-Peer Network — যেখানে পৃথিবীর হাজার হাজার কম্পিউটার একে অপরের সাথে সরাসরি যুক্ত। প্রত্যেকের কাছে থাকে পুরো লেজারের (transaction history) কপি।
যখন কেউ লেনদেন করে, সেটি সবার কাছে ব্রডকাস্ট হয়, এবং নোডগুলো একসাথে যাচাই করে। যেই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ নোড একমত হয়, তখনই লেনদেন ব্লকে যুক্ত হয়।
অর্থাৎ এখানে Trust তৈরি হয় গাণিতিক কনসেন্সাস (Consensus Algorithm) এর মাধ্যমে, কোনো মানুষ বা প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়াই।
ব্লক তৈরি ও মাইনিং প্রক্রিয়া
ব্লক তৈরি করার কাজটিকে বলে Mining । মাইনাররা শক্তিশালী কম্পিউটার দিয়ে “Nonce” নামক একটি সংখ্যা খুঁজে বের করে, যাতে ব্লকের হ্যাশ নির্দিষ্ট সংখ্যক শূন্য দিয়ে শুরু হয় (যেমন “000000...” )। এই প্রক্রিয়াকে বলে Proof of Work — অর্থাৎ মাইনার প্রমাণ করে যে সে যথেষ্ট কাজ করেছে।
যে মাইনার সঠিক হ্যাশ বের করতে পারে, সে নতুন ব্লক যুক্ত করার অধিকার পায় এবং Reward হিসেবে বিটকয়েন পায়।
রিওয়ার্ড আসে কোথা থেকে?
এই রিওয়ার্ড কোনো ব্যাংক দেয় না। বরং ব্লকের প্রথম ট্রান্সাকশন, যাকে বলে **Coinbase Transaction**, সেটির মাধ্যমে নতুন বিটকয়েন তৈরি হয় — এবং সেই মাইনারের ওয়ালেটে চলে যায়।
বর্তমানে প্রতিটি ব্লকে মাইনার পায় 6.25 BTC, এবং প্রতি চার বছর অন্তর এই পুরস্কার অর্ধেকে কমে যায় (যাকে বলে **Bitcoin Halving**)।
কেন সাতোশি অসীম বিটকয়েনের মালিক নয়?
সাতোশি নিজে প্রোটোকলের নিয়ম তৈরি করলেও সে নিজে সেই নিয়মের বাইরে যেতে পারে না।
বিটকয়েন সিস্টেমে কয়েন তৈরি হয় শুধুমাত্র “Mining Algorithm”-এর মাধ্যমে। সাতোশি কোনো ব্যাকডোর রাখেনি যাতে ইচ্ছেমতো কয়েন তৈরি করা যায়।
তার নিজের কিছু ব্লক মাইন করা কয়েন আছে (~1 মিলিয়ন BTC), কিন্তু নতুন বিটকয়েন সে তৈরি করতে পারে না, কারণ প্রোটোকল তা অনুমতি দেয় না।
ব্লক পেলে কয়েন বাড়ে কিভাবে?
যখন কেউ একটি বৈধ ব্লক তৈরি করে, সিস্টেম সেই ব্লকের ভেতরেই রিওয়ার্ড হিসেবে নতুন কয়েন “মিন্ট” করে এবং মাইনারের ঠিকানায় পাঠায়।
অন্য কারও কয়েন কমে না, কারণ এটি নতুনভাবে “জেনারেটেড” কয়েন।
তুমি যত বেশি ব্লক মাইন করবে, তোমার ওয়ালেটে তত বেশি বিটকয়েন জমা হবে।
লেনদেনের নিরাপত্তা-
ব্লকচেইনের নিরাপত্তা নির্ভর করে এর হ্যাশ এবং নেটওয়ার্ক কনসেন্সাসের ওপর।
তুমি যদি একটিমাত্র ট্রান্সাকশনও বদলাও, সাথে সাথে হ্যাশ বদলে যায় এবং নেটওয়ার্ক সেই পরিবর্তন গ্রহণ করে না।
পৃথিবীর হাজারো নোড একই লেজার সংরক্ষণ করে, তাই এককভাবে কোনো পরিবর্তন করা সম্ভব নয়।
এই কারণেই বলা হয় — Blockchain is Immutableঅর্থাৎ অপরিবর্তনীয়।
ব্লক ক্রমাগত সৃষ্টি হচ্ছে?
হ্যাঁ, ব্লকচেইনে প্রতি ১০ মিনিটে একটি করে নতুন ব্লক তৈরি হয়।
এভাবে ব্লকের পর ব্লক যুক্ত হতে থাকে — নতুন ট্রান্সাকশন আসে, নতুন হ্যাশ তৈরি হয়, নতুন রিওয়ার্ড বিতরণ হয়।
তুমি যদি এখন মাইন করো এবং সঠিক হ্যাশ খুঁজে পাও, তাহলে সেই নতুন ব্লকের “মালিক” হবে তুমি — এবং রিওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে তোমার ওয়ালেটে যোগ হবে।
হ্যাশ কেন ছড়ানো হয়?
যখন একটি ব্লক মাইন হয়, তার হ্যাশ স্বয়ংক্রিয়ভাবে পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে — এটাকে বলে Block Propagation।
প্রতিটি নোড নতুন হ্যাশ যাচাই করে এবং তাদের ব্লকচেইনে যুক্ত করে নেয়।
এই প্রক্রিয়াটা “অটো” — কোনো মানুষ বা প্রতিষ্ঠান এতে হস্তক্ষেপ করতে পারে না।
বিটকয়েন কোনো গুজব নয়, কোনো ফাইল নয়, কোনো ব্যাংক-চালিত ডাটাবেসও নয় — এটা হলো গণিত, ক্রিপ্টোগ্রাফি, আর পিয়ার-টু-পিয়ার কনসেন্সাসের সম্মিলিত শক্তি।
এখানে “Trust” আসে কোড থেকে, “Security” আসে হ্যাশ থেকে, আর “Value” আসে Scarcity থেকে।
“In Code We Trust.”